どこに ありますか — কোথায় আছে? অধ্যায় 10

ফ্রিজটা কোথায়? ডেস্কের নিচে কে লুকিয়ে আছে? বাসার কাছে ব্যাংক আছে তো? — 'কোথায় কী আছে' বলার পুরো কৌশল এই অধ্যায়েই। শিখবেন জাপানিজের দুই রকম 'আছে' — মানুষ-প্রাণীর জন্য います আর জিনিসপত্রের জন্য あります — সাথে 上(উপরে)・下(নিচে)・隣(পাশে)-র মতো অবস্থান-শব্দ দিয়ে জায়গাটা নিখুঁতভাবে দেখিয়ে দেওয়া। আরও থাকছে や দিয়ে 'এটা-ওটা... ইত্যাদি' ছোট্ট তালিকা বানানোর কায়দা। রাকিবের নতুন বাসায় নাজমুলের সাথে ঘুরে দেখুন — কোন জিনিস কোথায়, আর ডেস্কের নিচে কে বসে!

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • কোনো জিনিস বা মানুষ কোথায় আছে — জিজ্ঞেস করতে ও উত্তর দিতে পারি 「どこに ありますか」と きいたり、こたえたり できます
  • নিজের ঘরে বা এলাকায় কী কী আছে, তা সহজ জাপানিজে বর্ণনা করতে পারি へやや まちに なにが あるか、はなすことが できます
  • উপরে-নিচে-পাশে — অবস্থানের বর্ণনা শুনে জিনিসটা কোথায়, বুঝতে পারি 「うえ」「した」「となり」などの ことばを きいて わかります
  • 上・下・中-র মতো অবস্থান-শব্দ পড়ে বুঝতে পারি 「うえ」「した」「なか」などの ことばが よめます

ব্যাকরণ

います・あります — মানুষ-প্রাণী আর বস্তুর 'আছে'

বাংলায় সবকিছুই 'আছে', কিন্তু জাপানিজে 'আছে' দুই রকম! মানুষ আর প্রাণী — যারা নিজে নড়াচড়া করে — তাদের জন্য います। আর ডেস্ক, ফ্রিজ, বাড়ির মতো নিষ্প্রাণ জিনিসের জন্য あります। মজার ব্যাপার: গাছ-ফুল জীবন্ত হলেও নিজে হাঁটতে পারে না, তাই তারাও あります দলে! নেতিবাচক: いません/ありません, আর প্রশ্ন করতে শেষে か।

いぬがいます
Inu ga imasu — একটা কুকুর আছে।

冷蔵庫れいぞうこがあります
Reizōko ga arimasu — ফ্রিজ আছে।

〜に 〜が います/あります・〜は 〜に あります — 'কোথায় কী আছে'

ফর্মুলা সোজা: জায়গা + に, যা/যে আছে + が, শেষে います বা あります — 部屋に猫がいます = ঘরে বিড়াল আছে। আর যখন নির্দিষ্ট কোনো জিনিসের খোঁজ করছি — 'ব্যাগটা কোথায়?' — তখন সেটাকে は দিয়ে বাক্যের শুরুতে এনে: かばんは部屋にあります = ব্যাগটা ঘরে আছে। কোথায় জানতে চাইলে どこにありますか। নতুন শহরে পথঘাট-দোকান খুঁজতে এই এক প্রশ্নই আপনার জিপিএস!

部屋へや椅子いすがあります
Heya ni isu ga arimasu — ঘরে একটা চেয়ার আছে।

台所だいどころにスミさんがいます
Daidokoro ni Sumi-san ga imasu — রান্নাঘরে সুমি আছে।

অবস্থান-শব্দ — 上・下・前・後ろ・隣・中・近く

'টেবিলের উপরে', 'দোকানের পাশে' — জাপানিজে সাজানো বাংলার মতোই: আগে জিনিস, তারপর の, তারপর অবস্থান-শব্দ — 机の上 = ডেস্কের উপর। এরপর যথারীতি に আর があります/がいます। সাতটা শব্দ শিখলেই ঘর-বাড়ি-পাড়ার সব কোণা বর্ণনা করা যায়: 上 (উপরে)・下 (নিচে)・前 (সামনে)・後ろ (পেছনে)・隣 (পাশে)・中 (ভেতরে)・近く (কাছে)। বোনাস হিসেবে 右 (ডানে) আর 左 (বাঁয়ে)-ও তুলে রাখুন!

つくえうえ時計とけいがあります
Tsukue no ue ni tokei ga arimasu — ডেস্কের উপরে একটা ঘড়ি আছে।

椅子いすしたねこがいます
Isu no shita ni neko ga imasu — চেয়ারের নিচে বিড়াল আছে।

〜や〜(など) — 'এটা, ওটা... ইত্যাদি'

ঘরে কী কী আছে — সব কটা গুনে গুনে বলা ঝামেলা! と দিয়ে জুড়লে বোঝায় পুরো তালিকা — 'A আর B, ব্যস, এটুকুই'। কিন্তু や দিয়ে বললে নমুনা-তালিকা — 'A, B — এই ধরনের জিনিস আছে, আরও আছে'। শেষে など (ইত্যাদি) জুড়ে দিলে 'আরও কত কী' ভাবটা একেবারে স্পষ্ট। ঘরের জিনিসপত্র, পাড়ার দোকানপাট, ব্যাগের ভেতরটা — বর্ণনায় দারুণ কাজের।

つくえうえほんやノートがあります
Tsukue no ue ni hon ya nōto ga arimasu — ডেস্কের উপরে বই, খাতা — এসব আছে।

台所だいどころ冷蔵庫れいぞうこたななどがあります
Daidokoro ni reizōko ya tana nado ga arimasu — রান্নাঘরে ফ্রিজ, তাক ইত্যাদি আছে।

শব্দ (24টি নমুনা)

🧍 います

আছে (মানুষ/প্রাণী) (imasu)

📦 あります

আছে (বস্তু) (arimasu)

🖥️ つくえ

ডেস্ক, পড়ার টেবিল (tsukue)

🪑 椅子いす

চেয়ার (isu)

🧊 冷蔵庫れいぞうこ

ফ্রিজ (reizōko)

🗄️ たな

তাক, শেলফ (tana)

🚪 部屋へや

ঘর, রুম (heya)

🍳 台所だいどころ

রান্নাঘর (daidokoro)

🏪 コンビニ

কনবিনি (২৪ ঘণ্টার দোকান) (konbini)

🛒 スーパー

সুপারমার্কেট (sūpā)

🏦 銀行ぎんこう

ব্যাংক (ginkō)

🌳 公園こうえん

পার্ক (kōen)

📮 郵便局ゆうびんきょく

পোস্ট অফিস (yūbinkyoku)

👨‍👩‍👧‍👦 家族かぞく

পরিবার (kazoku)

🐱 ねこ

বিড়াল (neko)

🐶 いぬ

কুকুর (inu)

⬆️ うえ

উপরে (ue)

⬇️ した

নিচে (shita)

まえ

সামনে (mae)

うし

পেছনে (ushiro)

↔️ となり

পাশে, পাশের (tonari)

🎁 なか

ভেতরে (naka)

📍 ちか

কাছে, কাছাকাছি (chikaku)

🧺 〜や〜など

…, … ইত্যাদি (আংশিক তালিকা) (~ya ~nado)

নিজেকে যাচাই করুন (নমুনা)

'বিড়াল' — জাপানিজে কোনটা?

সঠিক উত্তর: ねこ

猫 (neko) = বিড়াল — 'নে, কো'লে আয়! いぬ = কুকুর, つくえ = ডেস্ক, いす = চেয়ার।

「れいぞうこ」— মানে কী?

সঠিক উত্তর: ফ্রিজ

冷蔵庫 (reizōko) = ফ্রিজ — খুলতেই 'রেই! জো! কো!' ঠান্ডা হাওয়া। তাক = たな, চেয়ার = いす, ডেস্ক = つくえ।

মানুষ আর প্রাণীর 'আছে' — কোনটা?

সঠিক উত্তর: います

যারা নিজে নড়াচড়া করে — মানুষ, বিড়াল, কুকুর — তাদের 'আছে' হলো います। নিষ্প্রাণ বস্তুর জন্য あります।

সম্পূর্ণ অনুশীলন ফ্রি অ্যাকাউন্টে

এই অধ্যায়ের 12টি প্রশ্ন, 32টি শব্দের ফ্ল্যাশকার্ড (SRS), সংলাপ-অনুশীলন ও অগ্রগতি-ট্র্যাকিং।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন